NCERT-এর নবম শ্রেণির নতুন বইয়ে মোদী সরকারের ৩ নীতি, শুরু তুমুল চর্চা

NCERT-এর নবম শ্রেণির নতুন বইয়ে মোদী সরকারের ৩ নীতি, শুরু তুমুল চর্চা

জাতীয় শিক্ষানীতি ২০২০, আয়ুষ্মান ভারত এবং খেলো ইন্ডিয়ার মতো কেন্দ্রীয় সরকারের একাধিক নীতি ও প্রকল্পকে ‘নীতিনির্ধারণের চমৎকার উদাহরণ’ হিসেবে তুলে ধরেছে এনসিইআরটি। নবম শ্রেণির সমাজবিজ্ঞানের নতুন পাঠ্যবই ‘আন্ডারস্ট্যান্ডিং সোসাইটি: ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড—পার্ট ২’-এ এই বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার প্রায় ছ’মাস পর প্রকাশিত এই বইটিতে জানানো হয়েছে যে, ২০১৫ সাল থেকে শুরু করে ব্যাপক জনপরামর্শ, বিশেষজ্ঞ কমিটি এবং লক্ষাধিক সুপারিশের মাধ্যমে তৈরি হয়েছে নতুন শিক্ষানীতি।

পাশাপাশি, স্বাস্থ্যসুরক্ষায় আয়ুষ্মান ভারত, উজ্জ্বল যোজনা এবং ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে খেলো ভারত নীতির সফল বাস্তবায়ন ও বিভিন্ন প্রশাসনিক স্তরের সমন্বয়কে বইটিতে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। পড়ুয়াদের তৃণমূল স্তরে নীতিগুলির প্রভাব অনুসরণের নির্দেশও দেওয়া হয়েছে এই পাঠ্যক্রমে। তবে শিক্ষাবর্ষের মাঝামাঝি সময়ে এই ধরণের সরকারি প্রকল্প নির্ভর অধ্যায় সমৃদ্ধ বই প্রকাশিত হওয়া নিয়ে শিক্ষক ও শিক্ষাবিদদের একাংশের মধ্যে নতুন করে আলোচনা ও চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *