পাকিস্তান ছিটকে যেতেই সেমির শিকে ছিঁড়ল ইডেনের কপালে
March 1, 202612:11 pm

পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই লটারি লাগল কলকাতার। আগামী বুধবার ইডেন গার্ডেন্সে হতে চলেছে টি-২০ বিশ্বকাপের হাইভোল্টেজ প্রথম সেমিফাইনাল। এই মহারণে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। অন্যদিকে, ভারত সেমিফাইনালে উঠলে ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে। ইডেনের ক্রিকেটপ্রেমীদের জন্য এটি এক বিরাট সুখবর।