ভয়াবহ যুদ্ধ শুরু! ইরাকে মার্কিন ইউনিভার্সিটিতে মিসাইল হামলা ও দুবাই উপকূলে তেলবাহী জাহাজ ওড়ালো ইরান

ভয়াবহ যুদ্ধ শুরু! ইরাকে মার্কিন ইউনিভার্সিটিতে মিসাইল হামলা ও দুবাই উপকূলে তেলবাহী জাহাজ ওড়ালো ইরান

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার পারদ চড়িয়ে এবার সরাসরি সংঘাতে জড়াল ইরান। ইরাকের সুলেমানিয়াহ শহরে অবস্থিত আমেরিকান ইউনিভার্সিটিতে ইরান সমর্থিত বাহিনী ভয়াবহ হামলা চালিয়েছে। শুধু তাই নয়, দুবাইয়ের বন্দরে দাঁড়িয়ে থাকা কুয়েতের একটি বিশালাকার অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারেও বিস্ফোরণ ঘটিয়েছে তেহরান। কুয়েতি সংবাদ সংস্থা কুনা (KUNA) নিশ্চিত করেছে যে, এই হামলার ফলে ট্যাঙ্কারটিতে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে।

এদিকে ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে ইরানের ভাইস প্রেসিডেন্ট মহম্মদ রেজা আরেফ জানিয়েছেন, মার্কিন সেনারা খাস দ্বীপে পা রাখলে তাদের পরিনাম হবে ভয়াবহ। তার কথায়, “নরক থেকে কেউ ফিরে আসে না।” মার্কিন ফৌজের জন্য ইরান যে মৃত্যুফাঁদ পেতে রেখেছে, সেই বার্তাই এখন বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে।

অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম চীনে একটি হাইওয়ে সুড়ঙ্গে ভয়াবহ বিস্ফোরণে ৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৯ জন। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির দিকে এখন কড়া নজর রাখছে গোটা বিশ্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *