ক্যামেরা দেখে লজ্জা না কি বিশেষ কাউকে? ১৫ বছরের বৈভব সূর্যবংশীর ‘ফ্লাইং কিস’ তোলপাড় ফেলল আইপিএলে
March 31, 20269:08 am

চেন্নাইয়ের বোলারদের তুলোধোনা করে মাত্র ১৭ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন রাজস্থান রয়্যালসের খুদে বিস্ময় বৈভব সূর্যবংশী। তবে মাঠের ব্যাটিংয়ের চেয়েও এখন বেশি চর্চা হচ্ছে ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফেরার সময় ক্যামেরার দিকে ছুড়ে দেওয়া তাঁর সেই ‘ফ্লাইং কিস’ নিয়ে। মাত্র ১৫ বছর বয়সেই হার্শা ভোগলের ইন্টারভিউতে বৈভবের ক্যামেরাপ্রেম এবং সারল্য মন জয় করেছে নেটিজেনদের। বিরাটের পর এবার বৈভবের এই বিশেষ ভঙ্গি সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে।