ভোটের বুথ স্লিপ এখনও হাতে এসে পৌঁছয়নি? কী করবেন?
April 28, 20262:20 am

ভোটের বুথ স্লিপ এখনও হাতে এসে পৌঁছয়নি? নিজের পার্ট ও সিরিয়াল নম্বর মনে নেই? কী করবেন? কমিশন জানিয়েছে, ফোনের মেসেজের মাধ্যমে এবং ECINET অ্যাপের মাধ্যমে খুঁজে পাবেন ভোটার লিস্টে কোথায় আপনার নাম রয়েছে। আপনার পোলিং বুথ, পার্ট নম্বর ও সিরিয়াল নম্বরও পাওয়া যাবে ওখান থেকেই।
➤ECI (ভোটার কার্ড নম্বর) লিখে ১৯৫০-তে মেসেজ করুন, এর পরেই ফোনের মেসেজ বক্সে চলে আসবে ভোটারের নাম, কেন্দ্র, পার্ট ও সিরিয়াল নম্বর।
➤প্লে স্টোর বা iOS অ্যাপ থেকে প্রথমে ECINET অ্যাপ ডাউনলোড করুন
➤সেখানে Search Your Name in Voter List- অপশন রয়েছে
➤ওই অপশনে ঢুকলে দেখা যাবে, EPIC নম্বর বা মোবাইল নম্বর দিয়ে খোঁজার সুযোগ রয়েছে
➤রেজিস্টার্ড ফোন নম্বর দিলে সেখানে ওটিপি আসবে, ওই ওটিপি দিলেই চলে আসবে তথ্য, সেখানেই EPIC নম্বর, ভোটারের নাম, কেন্দ্র, পার্ট ও সিরিয়াল নম্বর থাকবে।