তৃণমূল নেতাকে হেলমেট পরাল বিজেপি! পথ নিরাপত্তা কর্মসূচিতে নজিরবিহীন ছবি
May 21, 20263:51 am

মালদহের চাঁচলের নেতাজি মোড়ে বিজেপির হেলমেট বিতরণ কর্মসূচিতে দেখা গেল বিরল রাজনৈতিক সহাবস্থানের ছবি। হেলমেট ছাড়া বাইক চালিয়ে যাওয়ার সময় জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মেহবুব আলম সরকারকে ফুল দিয়ে হেলমেট পরিয়ে দেন বিজেপি কর্মীরা। বিজেপি সাংসদ খগেন মুর্মু এদিন দলীয় কর্মীদেরও ট্রাফিক আইন ভাঙলে কোনো সুপারিশ করা হবে না বলে কড়া সতর্কবার্তা দেন।