ভয়াবহ অগ্নিকাণ্ড
May 23, 20264:11 am

উত্তরপ্রদেশের হরদইয়ের নিউ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস মার্কেটে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। আচমকাই আগুন লেগে মুহূর্তের মধ্যে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে এবং আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।