বিস্ফোরণে আহত ৪ শ্রমিক!

বিস্ফোরণে আহত ৪ শ্রমিক!

পশ্চিম বর্ধমানের কাঁকসার বামুনাড়া শিল্পতালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানায় বিস্ফোরণে আহত হলেন চার ঠিকা শ্রমিক। তাঁদের রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শ্রমিকদের দাবি, কারখানার একটি ফার্নেসে আচমকা বিস্ফোরণ হয়। সেই সময় চার জন সেখানে কাজ করছিলেন। আগুন ছিটকে আসায় তাঁরা গুরুতর আহত হন। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *