একটা দাঁতের দাম ১৭ লাখ টাকা! কোটি টাকার অফার পেয়েও কেন ‘না’ বললেন এই সুন্দরী?

বিশ্বজুড়ে দামি গাড়ি, বাড়ি বা ঘড়ির শখ অনেকেরই থাকে। কিন্তু তাই বলে একটা দাঁতের দাম ১৭ লাখ টাকা! অবিশ্বাস্য মনে হলেও, মার্কিন মুলুকের এক সুন্দরী মডেলের একটি দাঁতের জন্য ঠিক এই পরিমাণ টাকাই অফার করেছেন তাঁর এক অন্ধ ভক্ত।
আমেরিকার জনপ্রিয় মডেল এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এলি রে (Elle Ray) সম্প্রতি নেটদুনিয়ায় এই অদ্ভুত ও চমকপ্রদ ঘটনার কথা ফাঁস করেছেন। এলির মিষ্টি হাসি এবং দাঁতের গড়ন দেখে এক ভক্ত এতটাই পাগল যে, সে এলির মুখ থেকে একটি দাঁত পাওয়ার জন্য ১৫ থেকে ১৭ লাখ টাকা দিতে রাজি হয়েছে। শুধু তাই নয়, ডেন্টিস্টের কাছে গিয়ে সুরক্ষিতভাবে সেই দাঁত তোলার সমস্ত চিকিৎসা খরচও ওই ভক্ত নিজেই বহন করতে চেয়েছিল। তবে লাখ লাখ টাকার এই অদ্ভুত অফার হাসিমুখে ফিরিয়ে দিয়েছেন এলি।
উল্লেখ্য, কোটিপতি এই মডেলের অতীত জীবন কিন্তু এমন ছিল না। এলি আগে পেশায় একজন নার্স ছিলেন। পরে তিনি সেই চাকরি ছেড়ে দিয়ে নিজের স্বামীর সঙ্গে অ্যাডাল্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ক্যারিয়ার শুরু করেন। বর্তমানে এই পেশা থেকে প্রতি মাসে কোটি কোটি টাকা আয় করছেন তিনি। ফলে ভক্তের দেওয়া ১৭ লাখ টাকার লোভনীয় অফারটি প্রত্যাখ্যান করতে তাঁর বিন্দুমাত্র সময় লাগেনি।