ডিভোর্সি শিক্ষিকার মন মজেছিল নাবালক ছাত্রে! ১১ ক্লাসের ছাত্রকে নিয়ে পালালেন শিক্ষিকা, পর্দাফাঁস হতেই পুলিশি অ্যাকশন

ডিভোর্সি শিক্ষিকার মন মজেছিল নাবালক ছাত্রে! ১১ ক্লাসের ছাত্রকে নিয়ে পালালেন শিক্ষিকা, পর্দাফাঁস হতেই পুলিশি অ্যাকশন

জলপথ: কথায় বলে প্রেমের কোনো বয়স হয় না, কিন্তু সেই প্রেমের টানেই এবার শিক্ষাগুরুর আসন কালিমালিপ্ত করার অভিযোগ উঠল এক শিক্ষিকার বিরুদ্ধে। নিজের ১১তম শ্রেণীর নাবালক ছাত্রকে নিয়ে চম্পট দিলেন এক গৃহশিক্ষিকা। অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার জলপথ এলাকায়। এই ঘটনায় নাবালক ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই নারী পেশায় একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। স্কুলে পড়ানোর পাশাপাশি নিজের বাড়িতেও তিনি কোচিং ক্লাস নিতেন। ওই শিক্ষিকা বিবাহবিচ্ছিন্না (ডিভোর্সি) এবং বর্তমানে নিজের বাপের বাড়িতেই একাকী থাকতেন। তাঁর কাছেই গত দু-বছর ধরে প্রতিদিন নিয়ম করে টিউশন পড়তে যেত ওই নাবালক ছাত্রটি। লকডাউনের সময় থেকেই স্কুল বন্ধ থাকায় দিনে প্রায় ৪ ঘণ্টা করে শিক্ষিকার বাড়িতেই কাটাত সে। আর এই দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর জেরেই ছাত্রের প্রতি দুর্বল হয়ে পড়েন শিক্ষিকা। শুরু হয় আসাম বয়সের এক প্রেমকাহিনী।

ঘটনার সূত্রপাত গত ২৯ মে। সেদিন দুপুর দুটো নাগাদ প্রতিদিনের মতোই শিক্ষিকার বাড়িতে টিউশন পড়তে গিয়েছিল ওই ছাত্র। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। খোঁজখবর করতে গিয়ে তাঁরা জানতে পারেন, শিক্ষিকাও উধাও এবং তাঁর ফোনও বন্ধ। এরপরই নাবালকের পরিবারের পক্ষ থেকে থানায় অপহরণের মামলা দায়ের করা হয়।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বাড়ি থেকে পালানোর সময় সোনাদানা বা কোনো মূল্যবান সামগ্রী সঙ্গে নেননি তাঁরা। শিক্ষিকার হাতে থাকা একটি আংটিই ছিল তাঁদের একমাত্র সম্বল। ঘটনার গুরুত্ব বিচার করে পুলিশ তৎপরতার সাথে তল্লাশি চালিয়ে অবশেষে ওই শিক্ষিকাকে পাকড়াও করে এবং নাবালক ছাত্রটিকে উদ্ধার করে। শিক্ষিকার এই কীর্তি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। বর্তমানে ওই শিক্ষিকাকে গ্রেফতার করে পরবর্তী আইনি পদক্ষেপ নিচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *