AI আতঙ্কে কাঁপছে আমেরিকা! চাকরি হারানোর চরম ঝুঁকিতে অর্ধেকেরও বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে কৃত্রিম মেধার (AI) জয়জয়কারের মাঝেই ঘনিয়ে আসছে এক তীব্র সংকট। দ্রুত গতিতে এআই প্রযুক্তির বিস্তার সাধারণ মানুষের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘রয়টার্স’-এর একটি সমীক্ষায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য।

রিপোর্ট অনুযায়ী, অর্ধেকেরও বেশি আমেরিকান এখন চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁদের ভয়, এআই প্রযুক্তির এই রমরমার কারণে তাঁরা নিজে অথবা তাঁদের পরিবারের কোনো সদস্য যেকোনো মুহূর্তে চাকরি হারাতে পারেন।

টানা ছয় দিন ধরে চলা এই বিশেষ সমীক্ষার ফলাফল অনুযায়ী, প্রায় ৫৩% আমেরিকান কৃত্রিম মেধার আগ্রাসন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রযুক্তি যেভাবে মানুষের বিকল্প হয়ে উঠছে, তাতে আগামী দিনে কর্মসংস্থানের ভবিষ্যৎ কী হবে, তা নিয়েই এখন বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে মার্কিন মুলুকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *