মুখ্যমন্ত্রী হিসেবে আজই প্রথম পাহাড় সফরে শুভেন্দু! কার্শিয়াং জুড়ে সাজো সাজো রব, কী বার্তা দেবেন ‘CM’?

মুখ্যমন্ত্রী হিসেবে আজই প্রথম পাহাড় সফরে শুভেন্দু! কার্শিয়াং জুড়ে সাজো সাজো রব, কী বার্তা দেবেন ‘CM’?

কার্শিয়াং: বিধানসভার বিরোধী দলনেতা কিংবা বিজেপি নেতা হিসেবে এর আগে বহুবার পাহাড়ে পা রেখেছেন তিনি। কিন্তু এবার প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আজ, মঙ্গলবারই প্রথমবার পাহাড় সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই তাঁর এই প্রথম পাহাড় সফরকে কেন্দ্র করে কার্শিয়াং জুড়ে এখন চরম উন্মাদনা ও সাজো সাজো রব।

প্রশাসন সূত্রে জানা গেছে, আজ কার্শিয়াং পাহাড়ে একটি মেগা জনকল্যাণ শিবিরে অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি সেখানে একটি বড়সড় জনসভাও করার কথা রয়েছে তাঁর। নতুন মুখ্যমন্ত্রীর মুখ থেকে পাহাড়ের উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে কী বার্তা আসে, এখন সেদিকেই চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন পাহাড়বাসী।

এদিকে মুখ্যমন্ত্রীর এই হাইপ্রোফাইল সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কোনও খামতি রাখছে না পুলিশ ও প্রশাসন। অন্যদিকে, দলের নেতার প্রথম পাহাড় সফরকে সফল করতে কোমর বেঁধে নেমেছে বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই দফায় দফায় প্রস্তুতি বৈঠক সেরে ফেলেছেন গেরুয়া শিবিরের স্থানীয় কার্যকর্তারা। সব মিলিয়ে, আজ কার্শিয়াং-এর রাজনৈতিক পারদ যে বেশ চড়বে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *