নবান্নের সুরক্ষা থেকে সরল জওয়ানরা, রাজ্যে কমল কেন্দ্রীয় বাহিনী!

বিধানসভা নির্বাচনের পর রাজ্যে বহাল থাকা কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমানো হল। একইসঙ্গে রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নের নিরাপত্তা থেকেও সরিয়ে নেওয়া হল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। বুধবার সকাল থেকেই নবান্নের পাহারায় আর কোনও জওয়ানকে দেখা যায়নি।
শান্ত পরিস্থিতি ও পুলিশের স্বাধীনতা
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে ৫০০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর পরিস্থিতি অনেকটাই শান্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্য পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে। সার্বিক পরিস্থিতির উন্নতির কারণেই রাজ্যে মোতায়েন থাকা ৫০০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী কমিয়ে বর্তমানে মাত্র ১৫০ কো ম্পা নি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নবান্নের নিরাপত্তায় নয়া বিন্যাস
ভোটের ফলাফল প্রকাশের দিন থেকেই নবান্নের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। মূলত গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র যাতে লোপাট না হয়, সেই বিষয়ে কড়া নজরদারি চালাতেই এই পদক্ষেপ নেওয়া হয়। এতদিন নবান্নে প্রবেশ ও প্রস্থানকারী সমস্ত কর্মচারীর পরিচয়পত্র এবং ব্যাগ তল্লাশি করতেন বাহিনীর জওয়ানরা। তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে, বাহিনীর নতুন বিন্যাস ইতিমধ্যেই স্থির হয়ে গিয়েছে এবং সেই অনুযায়ী নবান্নের সামনে থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
চলতি বছর রাজ্যে নজিরবিহীন নিরাপত্তার ঘেরাটোপে দু’দফায় সম্পূর্ণ রক্তপাতহীন নির্বাচন সম্পন্ন হয়। ভোটের সময় ২,৪০৭ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। পরবর্তীতে নির্বাচন পরবর্তী হিংসা রুখতে বাহিনী রেখে দেওয়া হলেও, বর্তমান পরিস্থিতিতে এই বাহিনী প্রত্যাহার রাজ্য প্রশাসনের আত্মবিশ্বাস এবং প্রশাসনিক কাঠামোর স্বাভাবিক ছন্দে ফেরার স্পষ্ট ইঙ্গিত বহন করছে।