কড়া ডায়েটের মাঝেও এই একটি খাবারে দুর্বল রোনাল্ডো! আপনি কীভাবে বানাবেন?

কড়া ডায়েটের মাঝেও এই একটি খাবারে দুর্বল রোনাল্ডো! আপনি কীভাবে বানাবেন?

কড়া নিয়মমাফিক জীবনযাপন ও নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের জন্য পরিচিত হলেও, পর্তুগালের ঐতিহ্যবাহী খাবার ‘বাকালোহ আ ব্রাশ’-এর প্রতি ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশেষ দুর্বলতা রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এটিকে নিজের সবচেয়ে প্রিয় পদ হিসেবে উল্লেখ করেছেন। বিদেশি খাবার হলেও এর প্রস্তুতপ্রণালী অত্যন্ত সহজ, ফলে বাঙালিরাও সহজেই রান্নাঘরে প্রিয় তারকার এই পছন্দের পদটি তৈরি করতে পারবেন।

আসল রেসিপিতে কড মাছ লাগলেও পমফ্রেট বা বারামুন্ডি দিয়ে এটি বানানো যায়। প্রথমে আলুকে সরু করে কেটে ভেজে নিন। এরপর মাছের ফিলেতে লেবুর রস ও লবণ মাখিয়ে অলিভ অয়েলে ভেজে কাঁটা বেছে নিতে হবে। প্যানে অলিভ অয়েলের মধ্যে কুচানো পেঁয়াজ ও রসুন নেড়ে ভাজা আলু ও মাছ মেশান। শেষে ফেটানো ডিম, লবণ ও গোলমরিচ দিয়ে মাখো মাখো করে নামিয়ে নিন। উপরে কালো জলপাই ও ধনেপাতা ছড়ালেই তৈরি রোনাল্ডোর প্রিয় পদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *