আমেরিকার ১৪০টি ঘাঁটিতে বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্য জুড়ে চরম যুদ্ধংদেহী পরিস্থিতি

আমেরিকার ১৪০টি ঘাঁটিতে বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্য জুড়ে চরম যুদ্ধংদেহী পরিস্থিতি

হরমুজ প্রণালীতে ভারতীয় নাবিকবাহী জাহাজে ইরানের হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে তীব্র যুদ্ধ শুরু হয়েছে। রবিবার আমেরিকার বাহিনী ইরানের কেশম, সিরিক, বন্দর আব্বাস ও বুশেহর-সহ ১৪০টি এলাকায় ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই মার্কিন হামলার পাল্টা জবাবে সোমবার কুয়েত ও বাহরিনের একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে এলোপাথাড়ি হামলা শুরু করেছে ইরানের আইআরজিসি। তেহরানের এই বিধ্বংসী হামলায় মধ্যপ্রাচ্যে আমেরিকার পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, গোলাবারুদের ডিপো, রাডার ব্যবস্থা এবং ড্রোন অবকাঠামো কার্যত সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।

ইরানের এই প্রত্যাঘাত কুয়েত ও বাহরিনের পাশাপাশি কাতার, ওমান এবং জর্ডানের মার্কিন ঘাঁটিতেও ছড়িয়ে পড়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই স্পষ্ট জানিয়েছেন, পরমাণু বোমার চেয়েও ইরানের কাছে হরমুজ প্রণালী বেশি গুরুত্বপূর্ণ এবং যেকোনো মূল্যে তারা এই জলপথ রক্ষা করবে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড পাল্টা দাবি করেছে, হরমুজ প্রণালী এককভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন নয় এবং সেখানে অবাধ নৌ চলাচল বহাল রাখতে মার্কিন বাহিনী পুরোদমে প্রস্তুত। দুই দেশের এই অনড় অবস্থানে গোটা মধ্যপ্রাচ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *