খসড়া বিল আনছে কেন্দ্র, প্রশ্নফাঁস ঠেকাতে কড়া শাস্তির পথে মোদী সরকার

মাঝরাতে স্পেশাল ভিডিওয় বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নফাঁসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠন এবং অপরাধীদের কঠোর শাস্তির বিধান রেখে একটি নতুন খসড়া বিল আনার ঘোষণা করেছেন তিনি।

বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিট নাগাদ প্রকাশিত ২ মিনিট ৫৫ সেকেন্ডের এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জানান, শুক্রবার এই বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে এবং আগামী সোমবার সংসদে বিলটি পাশ করানোর চেষ্টা করা হবে। লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত করার উদ্দেশ্যেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *