‘প্রশ্নফাঁসের দায় কার, তা নিয়ে আলোচনা হবে’, ২৬ দিনের অনশন ভেঙে বললেন সোনম ওয়াংচুক

‘প্রশ্নফাঁসের দায় কার, তা নিয়ে আলোচনা হবে’, ২৬ দিনের অনশন ভেঙে বললেন সোনম ওয়াংচুক

কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতিতে দীর্ঘ ২৬ দিন পর অবশেষে অনশন প্রত্যাহার করলেন বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের হাতে পানীয় গ্রহণ করে তিনি অনশন ভাঙেন। এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমো এবং লে-লাদাখের অ্যাপেক্স বডি-র শীর্ষ নেতারা।

কেন শুরু হয়েছিল অনশন? NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ড এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ শুরু করে ‘ককরোচ জনতা পার্টি’। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও জানানো হয়। এই আন্দোলনের সমর্থনে গত গত ২৮ জুন থেকে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক।

অনশনের জেরে তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। গত ১৮ জুলাই তাঁকে যন্তর মন্তরের বিক্ষোভ স্থল থেকে প্রথমে দিল্লির সফদরজং হাসপাতালে এবং পরে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালেও তিনি নিজের অনশন কর্মসূচি চালিয়ে যান, যার ফলে তাঁর প্রায় ১১ কেজি ওজন হ্রাস পায়।

কেন ভাঙলেন অনশন? বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা তাঁকে অনশন প্রত্যাহার করার অনুরোধ জানান। বৃহস্পতিবারই তাঁকে অনশন ভাঙার আবেদন জানান অভিনেতা সালমান খান ও দিল্লি বিশ্ববিদ্যালয়। এরপর কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দীর্ঘ আলোচনার মাধ্যমে বিভিন্ন শর্ত সাপেক্ষে অনশন তোলার সিদ্ধান্ত নেন তিনি। সোনম ওয়াংচুক জানিয়েছেন, কোন কোন শর্তে তিনি অনশন শেষ করলেন, তা পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

প্রধানমন্ত্রীর বার্তা ও সোনমের প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার জন্য সোনম ওয়াংচুকের কাছে আবেদন জানানো হয় এবং তাঁর দ্রুত সুস্বাস্থ্য কামনা করা হয়। প্রসঙ্গত, প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের আশ্বাস দিয়েছে কেন্দ্র। অনশন ভঙ্গের পর সোনম ওয়াংচুক দেশবাসীকে এই আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোনও রকম হিংসার ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার আর্জি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *