দলবদলের ইঙ্গিত? একই দিনে জোড়া শিবিরে কুণাল, জল্পনার কড়া জবাব দিলেন নিজেই!

দলবদলের ইঙ্গিত? একই দিনে জোড়া শিবিরে কুণাল, জল্পনার কড়া জবাব দিলেন নিজেই!

স্বাধীনতা দিবসে তৃণমূলের দুই ভিন্ন শিবিরে কুণাল ঘোষের উপস্থিতি ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। কালীঘাটে তৃণমূলের কর্মসূচিতে যোগ দেওয়ার পরেই তাঁকেই দেখা যায় বেলেঘাটা বিধানসভার মেট্রোপলিটনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের এক অনুষ্ঠানে। একই দিনে পর পর দুই শিবিরে তাঁর এমন হঠাৎ গমনাগমন ঘিরে স্বাভাবিকভাবেই দলবদলের জল্পনা তীব্র হয়ে ওঠে। এমনকি ঋতব্রতপন্থী মুখপাত্র কোহিনুর মজুমদারও ইঙ্গিত দেন যে, কুণাল ঘোষ শীঘ্রই পুরোপুরি তাঁদের শিবিরে যোগ দিতে পারেন এবং তাঁর এই আগমণকে ‘কলিং বেল’ বাজানোর সঙ্গেই তুলনা করেন তাঁরা।

তবে এই সমস্ত জল্পনা অত্যন্ত কড়া ভাষায় উড়িয়ে দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন কুণাল ঘোষ। তিনি জানান, যাতায়াতের পথে নিজের বিধানসভা এলাকাতেই দলীয় পতাকা উত্তোলন দেখতে পেয়েই গাড়ি থেকে নামেন এবং সাবেক সতীর্থদের সাথে অংশ নেন। কুণালের স্পষ্ট বার্তা, দু’নৌকায় পা দিয়ে চলার অভ্যেস তাঁর নেই এবং ওই মঞ্চ থেকেই তিনি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের তীব্র বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিই তাঁর পূর্ণ আনুগত্য পুনর্ব্যক্ত করেছেন। একই সাথে প্রতিপক্ষের ডেরায় দাঁড়িয়ে তিনি বাঘের বাচ্চার মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে এসেছেন বলেও দাবি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *