এক সফুরেই কাটবে ভারত-বাংলাদেশ জটিলতা? তারিক রহমানের আসন্ন সফর ঘিরে তুঙ্গে জল্পনা!

এক সফুরেই কাটবে ভারত-বাংলাদেশ জটিলতা? তারিক রহমানের আসন্ন সফর ঘিরে তুঙ্গে জল্পনা!

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ভারত সফরে আসতে পারেন তারিক রহমান। কূটনৈতিক সূত্র অনুযায়ী, আগামী ২০ থেকে ২৫ আগস্টের মধ্যে এই সফরটি অনুষ্ঠিত হতে পারে, যা নিয়ে দুই দেশের কূটনৈতিক মহলে তোড়জোড় শুরু হয়েছে। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর এই আলোচনার গতি আরও বৃদ্ধি পায়। শেখ হাসিনার ভারত অবস্থান এবং তাঁর সাম্প্রতিক মন্তব্য ঘিরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই তারিক রহমানের এই সম্ভাব্য সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শেখ হাসিনা-পরবর্তী সময়ে দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলাতে ও বন্ধুত্বকে নতুন মাত্রায় নিয়ে যেতে দুই দেশই এই আলোচনাকে অগ্রাধিকার দিচ্ছে। ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দু’দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাণিজ্য, নিরাপত্তা, যোগাযোগ ও স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির কথা স্মরণ করিয়ে দেন ভারতীয় হাইকমিশনার। দুই দেশই দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখালেও চূড়ান্ত সময়সূচি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবুও, বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে এই সফর ভারত-বাংলাদেশ ভূ-রাজনীতিতে এক নতুন মোড় ঘোরাতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *