ঘুমের মধ্যেই হঠাৎ নিভে গেল তরুণী অভিনেত্রীর জীবনপ্রদীপ, মৃত্যুর এক মাস পর কেন সত্য প্রকাশ করল পরিবার?

ঘুমের মধ্যেই হঠাৎ নিভে গেল তরুণী অভিনেত্রীর জীবনপ্রদীপ, মৃত্যুর এক মাস পর কেন সত্য প্রকাশ করল পরিবার?

বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ, ২৭ বছর বয়সী অভিনেত্রী ও মডেল অনন্যা রাজ আর নেই। গত ১৫ জুলাই ভোররাতে ঘুমের মধ্যেই শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে মৃত্যুর এক মাস পর, অর্থাৎ ১৫ আগস্ট অভিনেত্রীর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক বিবৃতির মাধ্যমে এই মর্মান্তিক খবরটি প্রকাশ্যে আনে তাঁর পরিবার। ‘৭ আওয়ার্স টু গো’, ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘ঘোস্ট’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করা অনন্যা গত এক বছরেরও বেশি সময় ধরে তীব্র শারীরিক ও মানসিক নানা স্বাস্থ্যজনিত সমস্যার সঙ্গে যুদ্ধ করছিলেন।

বিবৃতিতে পরিবার জানায়, জীবনের শেষ দিনগুলোতে অনন্যা অত্যন্ত দৃঢ়চেতা ও আত্মবিশ্বাসী একজন যোদ্ধার মতো সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেছেন। তাঁর এই আসাময় চলে যাওয়া পরিবার ও বিনোদন জগতে এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে। এই কঠিন শোকের সময়ে ভক্তদের কাছে প্রয়াত অভিনেত্রীর আত্মার শান্তির জন্য প্রার্থনার আবেদন জানানোর পাশাপাশি, পরিবার নিজেদের ব্যক্তিগত পরিসর ও নীরবতা বজায় রাখার অনুরোধ জানিয়েছে। ২০১৬ সালে আত্মপ্রকাশের পর থেকে বহু চলচ্চিত্র ও মিউজিক ভিডিওর মাধ্যমে দর্শকদের মনে স্থান করে নিয়েছিলেন এই সম্ভাবনাময়ী শিল্পী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *