লাখ টাকায় মিলছে ফায়ার লাইসেন্স? নিউমার্কেট অগ্নিকাণ্ডে সিটের নজরে দমকল আধিকারিকরা!

লাখ টাকায় মিলছে ফায়ার লাইসেন্স? নিউমার্কেট অগ্নিকাণ্ডে সিটের নজরে দমকল আধিকারিকরা!

নিউমার্কেটের শিখা-ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সামনে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। অভিযোগ উঠেছে, দেড় থেকে দু’লাখ টাকা ঘুসের বিনিময়ে কোনো উপযুক্ত পরিদর্শন ছাড়াই মেলে ফায়ার সেফটি সার্টিফিকেট। সেই ভিত্তিতেই খুব সহজে মিলত পুরসভার ট্রেড লাইসেন্স ও সিইএসসির বিদ্যুৎ সংযোগ।

এই কাণ্ডে পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT) ও বিশেষজ্ঞদের নজরে এখন গত ১০-১২ বছরে দায়িত্বে থাকা একাধিক দমকল আধিকারিক। ঘিঞ্জি এলাকায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় নিউমার্কেট জোনে ৬০ থেকে ৭০টি বেআইনি হোটেল সিল করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

বামফ্রন্ট আমলে বেসরকারি সংস্থাকে নজরদারির দায়িত্ব দেওয়ার পরিকল্পনা ভেস্তে যাওয়া এবং পরবর্তীতে তৃণমূল সরকারের ‘অনলাইন সেলফ-ডিক্লারেশন’ ব্যবস্থার সুযোগ নিয়েই কিছু অসাধু আধিকারিক টাকার বিনিময়ে কাজ হাসিল করতেন বলে উঠে আসছে। প্রশ্ন উঠছে, বেআইনি হোটেল মালিকদের পাশাপাশি দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে কবে কড়া পদক্ষেপ নেওয়া হবে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *