বদলি হলেই মিলবে ৫০ হাজার টাকা! রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা সরকারের

বদলি হলেই মিলবে ৫০ হাজার টাকা! রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা সরকারের

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় আর্থিক সুবিধা ঘোষণা করল সরকার। এখন থেকে বদলি হয়ে নতুন কর্মস্থলে গেলে কর্মচারীরা বদলি অনুদান ও প্যাকিং অ্যালাউন্স বাবদ সর্বোচ্চ ৫০ হাজার টাকা অথবা মূল বেতনের ৮০ শতাংশ পর্যন্ত এককালীন অর্থ পাবেন। এতদিন এই দুটি ভাতা আলাদা দেওয়া হলেও, নতুন নিয়মে চালু হয়েছে সরলীকৃত ‘কম্পোজিট ট্রান্সফার অ্যান্ড প্যাকিং গ্রান্ট’ ব্যবস্থা। সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো, এই অনুদান পাওয়ার জন্য কর্মচারীদের কোনো রসিদ বা ভাউচার জমা দিতে হবে না। বাসস্থান পরিবর্তনের প্রয়োজনে ৩০ কিলোমিটার বা তার বেশি দূরত্বের বদলিতে পুরো অনুদান মিলবে, আর ৩০ কিলোমিটারের কম দূরত্বের ক্ষেত্রে এক-তৃতীয়াংশ হার প্রযোজ্য হবে।

শুধুমাত্র বদলি কর্মীই নন, চাকরির মেয়াদ শেষে নতুন স্থানে স্থায়ীভাবে বসবাস শুরু করতে চাওয়া অবসরপ্রাপ্ত কর্মীরাও এই সুবিধার আওতায় আসবেন। অর্থ দফতরের নির্দেশিকা অনুযায়ী, বদলির ক্ষেত্রে চলতি বছরের ১ জুন থেকে এবং অবসরের ক্ষেত্রে ৩১ মে থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। পরিবারকে সঙ্গে না রেখে শুধুমাত্র নিজের মালপত্র সরালেও এই অনুদান পাওয়া যাবে এবং এর জন্য ব্যক্তিগত মালপত্রের পরিমাণের ওপর কোনো শর্ত রাখা হয়নি। সরকারের এই পদক্ষেপে রাজ্যের হাজার হাজার কর্মীর দৈনন্দিন বদলিজনিত আর্থিক চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *