‘পোকার কামড়ের খবর সম্পূর্ণ ভুয়ো’, হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে মুখ খুললেন রাজেশ

‘পোকার কামড়ের খবর সম্পূর্ণ ভুয়ো’, হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে মুখ খুললেন রাজেশ

দক্ষিণী তারকা প্রভাসের নতুন ছবি ‘ফৌজি’-র শুটিংয়ে বিষাক্ত পোকার কামড়ে অভিনেতা রাজেশ শর্মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন—সাম্প্রতিক এই রটনা সম্পূর্ণ ভুয়ো বলে খারিজ করে দিলেন খোদ অভিনেতা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাজেশ শর্মা জানান, রামোজি ফিল্ম সিটিতে মাকড়সা বা কোনো পোকার কামড়ের খবরের কোনো সত্যতা নেই। প্রভাস কিংবা ছবির টিমের কোনো গাফিলতি ছিল না, বরং তাঁরা অত্যন্ত সহযোগিতাপূর্ণ ছিলেন। অভিনেতা খোলসা করেন যে, তাঁর ডান পায়ে আগে থেকেই ত্বকের সমস্যা ছিল। তার ওপর রক্তে শর্করার (ডায়াবেটিস) মাত্রা হঠাৎ মারাত্মক বেড়ে যাওয়ায় জটিলতা তৈরি হয়। হায়দরাবাদ থেকে কলকাতায় ফেরার পর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পোস্ট প্রসঙ্গে রাজেশ জানান, অতিরিক্ত উদ্বেগ থেকে ভুল তথ্যের ভিত্তিতে সুদীপা ওই পোস্টটি করেছিলেন। বর্তমানে সঠিক চিকিৎসায় রাজেশ শর্মা অনেকটাই সুস্থ এবং আগামী এক সপ্তাহের মধ্যেই ফের শুটিং সেটে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *