ইউপিআই লেনদেনে বাড়তি মাশুল! বড় সিদ্ধান্তের পথে কি দেশের ৭৬ শতাংশ সাধারণ মানুষ?

ইউপিআই লেনদেনে বাড়তি মাশুল! বড় সিদ্ধান্তের পথে কি দেশের ৭৬ শতাংশ সাধারণ মানুষ?

দেশজুড়ে আগামী ১৫ অক্টোবর থেকে ২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে ব্যবসায়ীদের ওপর ০.৪ শতাংশ এমডিআর (মার্চেন্ট ডিসকাউন্ট রেট) বসানোর নির্দেশিকা জারি করেছে মোদি সরকার। ২০২০ সালের পর বন্ধ থাকা এই অতিরিক্ত ফি ফের চালু হতে চলায় সাধারণ ক্রেতাদের মনে আশঙ্কা তৈরি হয়েছে, হয়তো এই মাশুলের বোঝা শেষ পর্যন্ত তাঁদের ঘাড়েই চাপবে। এক সর্বভারতীয় সমীক্ষায় দেখা গেছে, ২৯১টি জেলার ৬৭ হাজার ব্যবহারকারীর মধ্যে ৭৬ শতাংশ মানুষই ইউপিআই ছেড়ে পুনরায় নগদ, ডেবিট, ক্রেডিট কার্ড বা ব্যাঙ্ক ট্রান্সফারে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। মাত্র ১৪ শতাংশ ব্যবহারকারী বাড়তি খরচ সত্ত্বেও ইউপিআই ব্যবহারের পক্ষে মত দিয়েছেন এবং বাকি ১০ শতাংশ বিকল্প পথ ভাবছেন।

তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ স্পষ্ট জানিয়েছেন যে ছোট ব্যবসায়ীদের এই অতিরিক্ত ফি-র আওতায় আনা হবে না। মূলত অনলাইন পেমেন্ট গ্রহণের জন্য ব্যবসায়ীদের ব্যাঙ্ককে দেওয়া এই এমডিআর সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জলঘোলা শুরু হয়েছে। বিরোধীদের আশঙ্কা, ব্যবসায়ীদের ওপর চাপানো এই ফি ভবিষ্যতে সাধারণ মানুষের সমস্ত প্রকার ডিজিটাল লেনদেনের ওপরেই ছড়িয়ে পড়তে পারে। সরকারের ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্যে জোর দেওয়ার মাঝেও এই পদক্ষেপ ক্যাশলেস অর্থনীতির গতি কমিয়ে গ্রাহকদের আবার পুরনো প্রথাগত লেনদেনে ফিরিয়ে নিয়ে যাবে কি না, তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *