কলকাতায় সেনাবাহিনীর ঐতিহাসিক অস্ত্র কারখানায় উদযাপন, কী বার্তা দিলেন আধিকারিকরা

কলকাতায় সেনাবাহিনীর ঐতিহাসিক অস্ত্র কারখানায় উদযাপন, কী বার্তা দিলেন আধিকারিকরা

প্রতিরক্ষা ক্ষেত্রে ‘আত্মনির্ভর ভারত’ গড়ার লক্ষ্যে বিশেষ মাইলফলক স্পর্শ করল অ্যাডভান্সড ওয়েপনস অ্যান্ড ইকুপমেন্ট ইন্ডিয়া লিমিটেড (AWEIL)। ১ অক্টোবর কলকাতার ঐতিহাসিক কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে প্রতিষ্ঠানটির ষষ্ঠ প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়। ভারতের প্রাচীনতম অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলির পুনর্গঠনের অংশ হিসেবে ২০২১ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠিত AWEIL সশস্ত্র বাহিনী, বেসামরিক ক্ষেত্র এবং রপ্তানির জন্য বিভিন্ন ক্যালিবারের অস্ত্র উৎপাদনে নিযুক্ত। ২২০ বছরেরও বেশি সমৃদ্ধ ঐতিহ্যের অধিকারী এই কারখানা প্রতিরক্ষা উৎপাদনে বরাবরই উৎকর্ষের পরিচয় দিয়ে আসছে এবং পূর্বে শ্রেষ্ঠ গুণমান নিয়ন্ত্রক পুরস্কারেও ভূষিত হয়েছে।

অনুষ্ঠানে গান অ্যান্ড শেল ফ্যাক্টরির মুখ্য মহাপ্রবন্ধক সুবীর কুমার সাহা AWEIL-এর পতাকা উত্তোলন ও মশাল প্রজ্বলন করেন। তিনি কর্মীদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করে জানান যে, কারখানাটির গুণমান নিয়ন্ত্রণ ব্যবস্থা এখন একটি ধারাবাহিক ও সমন্বিত প্রক্রিয়ায় রূপান্তরিত হয়েছে। আত্মনির্ভর ভারতের রূপকল্প বাস্তবায়নে দেশের সেনাকে আরও শক্তিশালী করতে সর্বোচ্চমানের গুণমান ও উৎপাদন দক্ষতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *