বক্সায় আরও বাড়ানো হলো পর্যটন নিষেধাজ্ঞার মেয়াদ, চরম অনিশ্চয়তায় ১৮টি গ্রামের বাসিন্দারা! – এক ঝলক

বক্সায় আরও বাড়ানো হলো পর্যটন নিষেধাজ্ঞার মেয়াদ, চরম অনিশ্চয়তায় ১৮টি গ্রামের বাসিন্দারা! – এক ঝলক

একঝলক ডেস্ক:

বিহার থেকে আনা বাঘিনীর সুরক্ষা নিশ্চিত করতে বক্সা টাইগার রিজার্ভে পর্যটক প্রবেশের ওপর জারি করা নিষেধাজ্ঞা আরও ৬ দিন বাড়ালো বনদপ্তর। নতুন নির্দেশিকা অনুযায়ী, ৯ অক্টোবর পর্যন্ত বনাঞ্চলে পর্যটকদের জিপসি সাফারি ও রাত্রিযাপন সম্পূর্ণ বন্ধ থাকবে। ৭ বিঘা এনক্লোজারের ভেতরে থাকা বাঘিনীটির যাতে কোনো অসুবিধা না হয় এবং কোলাহলে নিরাপত্তা বিঘ্নিত না ঘটে, সেই উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে পর্যটন বন্ধের মেয়াদ বাড়ায় ক্ষোভে ফেটে পড়েছেন বক্সা টাইগার রিজার্ভের অভ্যন্তরীণ ১৮টি বনবস্তির মানুষ। টানা তিন মাস বর্ষাকালীন বন্ধ থাকার পর নতুন করে এই নিষেধাজ্ঞায় নিজেদের জীবিকা নিয়ে চরম শঙ্কায় পড়েছেন জয়ন্তীর বাসিন্দারা। প্রতি মাসে গাড়ির কিস্তি মেটাতে না পেরে জিপসি সাফারির চাবি বনদপ্তরে জমা দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। উদ্ভূত পরিস্থিতিতে পর্যটনের ক্ষতি হলেও বনদপ্তরের কর্মকর্তারা এই বিষয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *