বলিউড নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা! কুৎসিত গোপন কথা ফাঁশ করলেন অভিনেত্রী

নিজস্ব প্রতিনিধি: হলিউডে নিজের মাটি শক্ত করলেও, হিন্দি সিনেমার জগত বা বলিউড যে তাঁকে এক চরম তিক্ত ও আসাম্মানজনক অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়েছিল, তা আরও একবার প্রকাশ্যে এনে বিস্ফোরক দাবি করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে কেরিয়ারের শুরুর দিকের এক অন্ধকার অধ্যায়ের কথা স্মরণ করে প্রিয়াঙ্কা জানান, একটি ছবির শয্যাদৃশ্যের (Intimate Scene) শুটিংয়ের সময় এক পরিচালক তাঁর সঙ্গে অত্যন্ত কুৎসিত ও পেশাদারিত্বহীন আচরণ করেছিলেন।
পরিচালকের কুৎসিত নির্দেশ ও চিৎকার
প্রিয়াঙ্কা চোপড়া জানান, ওই নির্দিষ্ট ছবিটির একটি দৃশ্যে অভিনয়ের সময় পরিচালক তাঁকে নির্দেশ দেন যে, তিনি যেন শুধুমাত্র অন্তর্বাস পরে চাদরের তলায় যান। শুধু তাই নয়, প্রিয়াঙ্কার আপত্তি অগ্রাহ্য করে সেই পরিচালক সেটের মধ্যেই চিৎকার করে বলতে শুরু করেন, ক্যামেরার সামনে যেন প্রিয়াঙ্কার অন্তর্বাস স্পষ্ট করে দেখানো হয়। পরিচালকের যুক্তি ছিল, ক্যামেরায় নায়িকার অন্তর্বাস না দেখালে নাকি দর্শকেরা প্রেক্ষাগৃহে ওই সিনেমা দেখতেই আসবে না।
বলিউডের ভেতরের অন্ধকার দিকটি আবারও প্রকাশ্যে
সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা স্পষ্ট করে দেন যে, পরিচালকের এমন নারীবিদ্বেষী এবং কুরুচিকর মানসিকতা ও মন্তব্য তাঁর আত্মসম্মানে গভীর আঘাত করেছিল। কোনো সৃষ্টিশীল কাজের চেয়ে সেখানে একজন অভিনেত্রীর শরীরকে পণ্য হিসেবে দেখানোর যে মরিয়া চেষ্টা চলেছিল, তা তিনি মেনে নিতে পারেননি। গ্ল্যামার ওয়ার্ল্ডের চাকচিক্যের আড়ালে থাকা এই চরম ‘মেল গেজ’ (Male Gaze) বা পুরুষতান্ত্রিক নোংরা মানসিকতার বিরুদ্ধে প্রিয়াঙ্কার এই নতুন খোলসা বিনোদন দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। এর আগেও বলিউড ছাড়ার নেপথ্যে থাকা স্বজনপোষণ ও রাজনীতির কথা তিনি বলেছিলেন, আর এবার সরাসরি শ্যুটিং সেটের এই ভয়াবহ অভিজ্ঞতা ভাগ করে নিলেন তিনি।