বাংলার নতুন এজি সুরজিৎ
May 30, 20265:40 am

পশ্চিমবঙ্গ সরকারের নতুন অ্যাডভোকেট জেনারেল (এজি) হিসাবে নিযুক্ত হয়েছেন আইনজীবী সুরজিৎ নাথ মিত্র। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরের দিন অ্যাডভোকেট জেনারেল পদ থেকে কিশোর দত্তের পদত্যাগের পরে এই পদে নিয়োগ করা হল। উল্লেখ্য, ২০২৩ সালে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি মামলায় সুরজিৎ মিত্র তৎকালীন রাজ্যপালের হয়ে মামলা লড়েছিলেন।