হতাশার চরম সীমায় তৃণমূল সুপ্রিমো? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যের কড়া জবাব কেন্দ্রীয় মন্ত্রীর!

হতাশার চরম সীমায় তৃণমূল সুপ্রিমো? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যের কড়া জবাব কেন্দ্রীয় মন্ত্রীর!

দিল্লিতে বিরোধী জোটের বৈঠকে সাংবিধানিক সংস্থা ও দেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। বৃহস্পতিবার কলকাতায় দাঁড়িয়ে তিনি সাফ জানান, এ জাতীয় মন্তব্য তৃণমূল সুপ্রিমোর পুরনো কৌশল ছাড়া কিছুই নয় এবং রাজ্যের মানুষ তা বহু বছর ধরে শুনে আসছেন। নির্বাচন কমিশনকে নিশানা করা প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার বিরোধীদের সব অভিযোগ খারিজ করে জানিয়েছে, ভুয়ো ও মৃত ভোটারদের বাদ দিয়ে তালিকা নির্ভুল করাই কমিশনের লক্ষ্য।

পর পর নির্বাচনে দেশের জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েই বিরোধী নেতারা এখন চরম হতাশায় ভুগছেন বলে দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর অভিযোগ, একদিকে বিরোধীরা ‘সংবিধান বাঁচাও’-এর কথা বললেও, অন্যদিকে দেশের নিরপেক্ষ সাংবিধানিক সংস্থাগুলোকে ভেঙে ফেলার ও কালিমালিপ্ত করার চেষ্টা চালাচ্ছেন। মুখ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের জবাবে বিজেপির বার্তা, সাংবিধানিক সংস্থাকে অপমান করে নিজেদের অস্তিত্ব বাঁচানোর ব্যর্থ চেষ্টা করছে বিরোধী শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *