দায়িত্ব নিলেন অভিষেক
May 30, 20265:36 am

ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি পদে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করলেন বিধায়ক অভিষেক দেবরায়। শুক্রবার আগরতলার দলীয় দফতরে মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে বিদায়ী প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্যের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে সাংগঠনিক দায়িত্ব গ্রহণ করেন অভিষেক। পরে সংবাদমাধ্যমে তিন জানান, সংগঠনকে তৃণমূল স্তর থেকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তিনি কাজ করবেন।