আসামের বন্যা পরিস্থিতি ভয়াবহ: মৃত বেড়ে ৪৭, নিরাপদ আশ্রয়ে লক্ষাধিক মানুষ

অসমের বন্যা পরিস্থিতি ভয়াবহ: মৃত বেড়ে ৪৭, নিরাপদ আশ্রয়ে লক্ষাধিক মানুষ

আসাম জুড়ে বন্যা পরিস্থিতি আরও বেশি সংকটজনক হয়ে উঠেছে। রাজ্যটিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে ১১টি জেলায় বন্যাদুর্গত মানুষের মোট সংখ্যা ৭ লাখ ২১ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিবসাগর জেলা। পরিস্থিতি এতটাই গুরুতর যে, রাজ্যের বেশ কয়েকটি প্রধান নদী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীতে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

দুর্যোগ মোকাবিলায় প্রশাসন তৎপর রয়েছে। ইতিমধ্যে ২৪ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ উদ্ধার করে রাজ্যের শতাধিক ত্রাণশিবিরে আশ্রয় দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *