“নতুন আইনে কিচ্ছু বদলাবে না!” সংসদ কাঁপিয়ে মোদী সরকারকে তোপ খাড়গের

“নতুন আইনে কিচ্ছু বদলাবে না!” সংসদ কাঁপিয়ে মোদী সরকারকে তোপ খাড়গের

সংসদে পেপার লিক বিরোধী নতুন বিল পেশ হতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে সোচ্চার হলেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মোদী সরকারের আনা এই নতুন বিলকে তীব্র কটাক্ষ করে তিনি দাবি করেন, এই আইনে সমস্যার আসল সমাধান হবে না।

রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে খাড়গে ক্ষোভ উগরে দিয়ে বলেন, দেশে বছরের পর বছর ধরে প্রশ্নপত্র ফাঁসের পেছনে থাকা মূল অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে, আর দিনরাত কষ্ট করে পড়াশোনা করা সাধারণ পরীক্ষার্থীরা পাচ্ছে পুলিশের লাঠিপেটা ও অনিশ্চিত ভবিষ্যৎ। সরকারের আনা বিলটিকে “মিথ্যা ও সাজানো পরিসংখ্যানের সমষ্টি” উল্লেখ করে তিনি জানান, স্রেফ আইন বদলে কোটি কোটি বেকার যুবকের ভাগ্য ফেরানো বা দুর্নীতি বন্ধ করা আসাম্ভব।

সংসদে এই হাই-ভোল্টেজ বিতর্কে বিরোধী দলগুলো একযোগে সরকারের নীতি নিয়ে প্রশ্ন তোলে। কেন্দ্র যেখানে এই বিলকে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার ঐতিহাসিক পদক্ষেপ বলছে, বিরোধীরা তাকে নিছক “লোকদেখানো” বলে উড়িয়ে দিয়েছে। দেশজুড়ে বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লাখ লাখ পরীক্ষার্থীর জীবন যখন অন্ধকারে, তখন খাড়গের এই চাঁচাছোলা আক্রমণ জাতীয় রাজনীতিতে নতুন তোলপাড় সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *