নির্বাচন কমিশনে মারাত্মক কারচুপির অভিযোগে সরব মমতা, তোপের মুখে হাইজ্যাক চক্র!

নির্বাচন কমিশনে মারাত্মক কারচুপির অভিযোগে সরব মমতা, তোপের মুখে হাইজ্যাক চক্র!

দিল্লিতে বিজেপি বিরোধী ‘ইন্ডি’ জোটের বৈঠকের পরদিন সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে সরাসরি ভোটচুরির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর (SIR) প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া এবং নির্বাচনকে প্রভাবিত করার পেছনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও কমিশনের আইটি প্রধান সীমা খান্নার সরাসরি যোগসাজশ রয়েছে বলে দাবি করেন তিনি। সাংবিধানিক সংস্থার এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি স্পষ্ট জানান, বিজেপির নির্দেশেই বেছে বেছে কোটি কোটি ভোটারের নাম তালিকা থেকে গায়েব করা হয়েছে। ‘ভ্যানিশ কুমার’ অপসারিত না হওয়া পর্যন্ত জাতীয় ও রাজ্য স্তরে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার কড়া হুঁশিয়ারিও দেন তিনি।

সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন, মার্চ মাসের নির্বাচনের আগে রাজ্যপাল পদে পরিবর্তন এনে কার্যত পরোক্ষ রাষ্ট্রপতি শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া, আলিপুরের বহুতলের ৯ তলায় সংরক্ষিত ইভিএম ও কাউন্টিং মেশিন পুড়ে ছাই হয়ে যাওয়ার পেছনে গভীর চক্রান্ত রয়েছে বলে তিনি অভিযোগ তোলেন। ব্যাক-এন্ড সফটওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ভোটার তালিকায় কারচুপি এবং প্রমাণ লোপাটের চক্রান্ত চালানো হয়েছে বলে তাঁর দাবি। কোনো রাজনৈতিক আড়াল না রেখে পুরো নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করার দাবিতে সোচ্চার হন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *