নিশানায় সালমান আমির এমনকি ইমরানও, মুম্বইয়ের হাইপ্রোফাইল শুটআউটের নেপথ্যে চাঞ্চল্যকর মোড়

নিশানায় সালমান আমির এমনকি ইমরানও, মুম্বইয়ের হাইপ্রোফাইল শুটআউটের নেপথ্যে চাঞ্চল্যকর মোড়

টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় নতুন এবং অত্যন্ত বিস্ফোরক তথ্য সামনে এনেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আততায়ীদের প্রাথমিক বা মূল লক্ষ্য টাইগার শ্রফ ছিলেন না। সালমান খানের পাশাপাশি তাদের নিশানায় ছিলেন ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ আমির খান এবং অভিনেতা ইমরান হাশমি। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হিটলিস্টে থাকা এই তারকাদের বাসস্থানের সঠিক ঠিকানা না পাওয়ায় বড় বিপদের হাত থেকে রক্ষা পান তাঁরা। দক্ষিণ মুম্বইয়ে আমিরের নতুন বাসস্থান এবং ইমরানের সঠিক ঠিকানা খুঁজে না পেয়ে চরম ব্যর্থ হয় দুষ্কৃতীরা। এরপরই তারা সোশাল মিডিয়া দেখে রবিবারের ফুটবল সেশনের সূত্র ধরে জুহু এলাকায় টাইগার শ্রফকে নিশানা করার ছক কষে।

এই অনভিপ্রেত ঘটনার পর বলিউড তারকাদের সার্বিক নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে তারকাদের ‘অল স্টারস ফুটবল ক্লাব’ তাদের সমস্ত প্র্যাকটিস সেশন আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ক্লাবের প্রতিষ্ঠাতা বান্টি ওয়ালিয়া জানিয়েছেন, রণবীর কাপুর, অভিষেক বচ্চন ও কার্তিক আরিয়ানের মতো তারকাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত যাবতীয় ফুটবল কার্যক্রম স্থগিত থাকবে। প্রশাসন প্রয়োজনীয় সুরক্ষাকবচ প্রদানের আশ্বাস দিলে তবেই ফের অনুশীলন শুরু করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *